ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এখান থেকেই শুরু হয়েছিল সব’— ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষলগ্নে ‘কাবিলা’ আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ফেনীতে সন্তান জন্মের ৩ দিন পর ভবনের ছাদ থেকে পড়ে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায় সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: মার্কো রুবিও

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাতের আঁধারে মশাল
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাতের আঁধারে মশাল হাতে স্লোগান দিতে দেখা গেছে একদল যুবককে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের মুখে শোনা যায়—‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান।


মঙ্গলবার ১০ নভেম্বর রাতে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরে মিছিলের ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘মোহাম্মদ ইফতু’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ওই পোস্টে মিছিলটিকে গত ৫ আগস্টের পর বোয়ালখালী যুবলীগ ও ছাত্রলীগের প্রথম ‘অবরোধ ও মশাল মিছিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।


এদিকে ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এবং জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে দিনভর উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়। অন্যদিকে অবরোধের নামে নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় ‘বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতিবাদী মোটরসাইকেল মিছিলও বের করা হয়।


ঘটনার সত্যতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এই বক্তব্যের পাশাপাশি বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে। তবে মশাল মিছিলের ভিডিওকে ঘিরে ঘটনাটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী