ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই ‘ওয়ালাইকুম সালাম’ বলার আগেই পয়েন্ট অব অর্ডার, এমপিকে থামিয়ে স্পিকারের রসিকতা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’ আন্তালিয়ায় তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই

১০ লিটার জ্বালানি কিনেও গ্রাহক পাচ্ছিলেন সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম তেল! রাজধানীর একটি ফিলিং স্টেশনে এমন ভয়াবহ
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১২ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১২ সময়
পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই

১০ লিটার জ্বালানি কিনেও গ্রাহক পাচ্ছিলেন সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম তেল! রাজধানীর একটি ফিলিং স্টেশনে এমন ভয়াবহ পরিমাপের কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি তেল সরবরাহের ইউনিট।


মঙ্গলবার ১০ নভেম্বর রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে অভিযান চালায় বিএসটিআই। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির দুটি অকটেন ও একটি ডিজেল সরবরাহের ইউনিটের বিভিন্ন নজেল পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি সরবরাহের বিপরীতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়া হচ্ছিল।


অর্থাৎ গ্রাহক নির্ধারিত পরিমাণের দাম পরিশোধ করলেও বাস্তবে পাচ্ছিলেন অনেক কম জ্বালানি। এভাবে প্রতিদিন কতজন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জ্বালানি তেল পরিমাপে এই কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফিলিং স্টেশনটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়মে জড়িত দুটি অকটেন ও একটি ডিজেল সরবরাহের ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।


বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থবিরোধী এমন প্রতারণা বন্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই ঘটনায় আবারও সামনে এসেছে জ্বালানি তেল বিক্রিতে সঠিক পরিমাপ নিশ্চিত করার প্রশ্ন। কারণ, পাম্পে নির্ধারিত দাম দিয়ে জ্বালানি কেনার পরও যদি গ্রাহককে প্রাপ্য পরিমাণ থেকে বঞ্চিত করা হয়, তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী