ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই ‘ওয়ালাইকুম সালাম’ বলার আগেই পয়েন্ট অব অর্ডার, এমপিকে থামিয়ে স্পিকারের রসিকতা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’ আন্তালিয়ায় তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করেছে, এবার সেই অর্থের বোঝা ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের ওপর
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১৮ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১৮ সময়
ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করেছে, এবার সেই অর্থের বোঝা ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যেসব দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়েছে, যুদ্ধের খরচও তাদেরই বহন করা উচিত। তবে এই দাবি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।


রোববার ৮ নভেম্বর সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করেছে, তা পুরোপুরি ফেরত নেওয়া হবে। এ সময় ইসরায়েলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের যুক্তি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও নিরাপত্তা ব্যয়ের অর্থ নেওয়ার কথা বলেছিলেন তিনি।


তবে উপসাগরীয় দেশগুলোর অবস্থান একেবারেই ভিন্ন। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা সম্পর্কে আগে থেকে তাদের জানানো হয়নি। বরং যুদ্ধের জেরে ইরানের পাল্টা হামলায় তাদের অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের খরচ এই হিসাবের মধ্যে ধরা হয়নি।


ট্রাম্পের এই বক্তব্যকে অবশ্য সরাসরি অর্থ আদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তাঁদের মতে, এর পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও থাকতে পারে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পর ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে অসন্তোষ বাড়ায় ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক নিল কুইলিয়ামের মতে, উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে সরাসরি যুদ্ধের খরচ আদায়ের সম্ভাবনা কম। তবে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানো, মার্কিন অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে পরোক্ষভাবে এই অর্থের ভার বহনের বিষয়টি সামনে আসতে পারে।


অন্যদিকে বিশেষজ্ঞদের ধারণা, উপসাগরীয় দেশগুলো এমন দাবিতে নীরব আপত্তি জানাতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। একইভাবে ইসরায়েলের কাছ থেকেও বড় অঙ্কের অর্থ আদায় সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থাৎ ট্রাম্পের দাবি যতটা কঠোর, বাস্তবে সেই অর্থ ফেরত নেওয়ার পথ ততটাই জটিল। ইরান যুদ্ধের ব্যয় কে বহন করবে, তা এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্পর্কের নতুন পরীক্ষায় পরিণত হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী