ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই ‘ওয়ালাইকুম সালাম’ বলার আগেই পয়েন্ট অব অর্ডার, এমপিকে থামিয়ে স্পিকারের রসিকতা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’ আন্তালিয়ায় তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

সরকারি খরচে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে সরকার। চলতি ২০২৬–২৭ অর্থবছরে নতুন গাড়ি কেনা, সরকারি অর্থে বিদেশ ভ্রমণ,
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০ সময়
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

সরকারি খরচে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে সরকার। চলতি ২০২৬–২৭ অর্থবছরে নতুন গাড়ি কেনা, সরকারি অর্থে বিদেশ ভ্রমণ, সুদমুক্ত গাড়িঋণ এবং অনাবশ্যক ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ দিয়ে জরুরি ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এর মূল লক্ষ্য সরকারি ব্যয়ে সাশ্রয় নিশ্চিত করা এবং বাজেটের নির্ধারিত সীমার মধ্যে থেকে অগ্রাধিকারভিত্তিক কাজ সম্পন্ন করা।


পরিপত্র অনুযায়ী, কোনো মন্ত্রণালয় বা বিভাগ মূল বাজেটের নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। বরং বিদ্যমান বরাদ্দের মধ্যেই সরকারের অগ্রাধিকার ও নীতি বাস্তবায়নে অর্থ পুনর্বিন্যাস করতে হবে। এ জন্য আগামী ২৬ নভেম্বরের মধ্যে সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সংশোধিত বাজেট প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় চলতি অর্থবছরে সব ধরনের নতুন গাড়ি বা যানবাহন কেনা বন্ধ রাখা হয়েছে। তবে ১০ বছরের পুরোনো সরকারি গাড়ি প্রতিস্থাপন এবং নতুন সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনে অর্থ বিভাগের আগাম অনুমতি নিয়ে গাড়ি কেনা যাবে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাসংক্রান্ত যানবাহন ছাড়া নতুন বা প্রতিস্থাপিত গাড়ি হতে হবে বৈদ্যুতিক।


এ ছাড়া সরকারি কর্মচারীদের সুদমুক্ত বিশেষ গাড়িঋণ বন্ধ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থাপনা ছাড়া নতুন ভবন নির্মাণও স্থগিত থাকবে। তবে কোনো ভবনের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি শেষ হলে অর্থ বিভাগের অনুমতি নিয়ে বাকি কাজ সম্পন্ন করা যাবে। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু অত্যন্ত জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অনুমতি নিয়ে বিদেশে যাওয়া যাবে। দেশের ভেতরে আপ্যায়ন ও সেমিনারের আয়োজন করা গেলেও ব্যয় কমিয়ে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশনা রয়েছে।


উন্নয়ন বাজেটেও আসছে বড় পরিবর্তন। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দেওয়া হবে। ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ দেওয়া হবে। বিশেষ অগ্রাধিকার পাবে বৈদেশিক ঋণ ও অনুদানপুষ্ট প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা এবং চলতি অর্থবছরেই শেষ হওয়ার কথা রয়েছে—এমন প্রকল্পগুলো।


অন্যদিকে, চলমান প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্থানীয় অর্থের সংস্থান নিশ্চিত না করে নতুন কোনো প্রকল্পে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা যাবে না। সব মিলিয়ে, সরকারি ব্যয়ে লাগাম টেনে উন্নয়ন ও জরুরি খাতে অর্থের ব্যবহার নিশ্চিত করতে চায় অর্থ বিভাগ। এখন দেখার বিষয়, নতুন এই নির্দেশনার ফলে সরকারি ব্যয়ে কতটা সাশ্রয় আসে এবং অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন কতটা দ্রুত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী