ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়ার
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩০ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩০ সময়
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরের ফুলবাড়ীগেট এলাকায় কয়েকজন যুবক এ ঘটনা ঘটান।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের সামনে আসেন। প্রথমে তারা কাউন্টারের সাইনবোর্ডে থাকা ‘টুঙ্গিপাড়া’ নামটি কালো কালি দিয়ে মুছে দেন। এরপর কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা ‘টুঙ্গিপাড়া’ নামের অংশও কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়। কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে যান। তবে এ সময় কোনো ভাঙচুর করা হয়নি এবং কারও সঙ্গে দুর্ব্যবহারও করা হয়নি।


ঘটনার বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে একই সঙ্গে কোনো ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে। তিনি দাবি করেন, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। এদিকে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে