ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই— বাড়াবাড়ি করবেন না’ বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি!

মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায়

মৃত্যুর সঙ্গে কি মানুষের সব আমল শেষ হয়ে যায়? ইসলামের শিক্ষা বলছে, মানুষের দুনিয়াবি জীবনের আমলের সুযোগ শেষ
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৬ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৬ সময়
মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায়

মৃত্যুর সঙ্গে কি মানুষের সব আমল শেষ হয়ে যায়? ইসলামের শিক্ষা বলছে, মানুষের দুনিয়াবি জীবনের আমলের সুযোগ শেষ হলেও কিছু নেক কাজের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে। এমন কিছু আমল রয়েছে, যার সুফল মানুষ মৃত্যুর পরও পেতে পারেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো মানুষ মারা গেলে তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে। এগুলো হলো সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিমের একটি হাদিসে এ কথা বর্ণিত হয়েছে।


সদকা জারিয়ার মধ্যে এমন দান রয়েছে, যার উপকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকে। যেমন মানুষের উপকারে কূপ খনন, মসজিদ নির্মাণ কিংবা জনকল্যাণমূলক কোনো স্থায়ী ব্যবস্থা করা। অন্য একটি হাদিসে মৃত্যুর পরও সাত ধরনের আমলের সওয়াব পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিনি জ্ঞান শিক্ষা দেওয়া, নদী-নালা প্রবাহিত করা, কূপ খনন করা, ফলবান গাছ রোপণ করা, মসজিদ নির্মাণ করা, এমন নেক সন্তান রেখে যাওয়া যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং কোরআন বিতরণ বা কোরআনের উত্তরাধিকার রেখে যাওয়া।


আরেক হাদিসে এমন কিছু কাজের কথা বলা হয়েছে, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। এর মধ্যে রয়েছে আল্লাহর পথে সীমান্ত প্রহরা দেওয়া, এমন সুন্নাহ বা নেক আমল চালু করা যা অন্যরা অনুসরণ করে, স্থায়ীভাবে চলমান থাকে এমন দান করা এবং এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। এ ছাড়া প্রখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ রহমাতুল্লাহি আলাইহি মৃত ব্যক্তির পক্ষ থেকে চারটি কাজ করার কথা উল্লেখ করেছেন। এগুলো হলো দাস মুক্ত করা, দান-সদকা করা, হজ আদায় করা এবং ওমরাহ পালন করা।


আলেমদের একদল আরও বলেছেন, নেক সন্তান আলাদাভাবে দোয়া না করলেও তার ভালো কাজের সওয়াব মা-বাবার কাছে পৌঁছাতে পারে। ইসলামের এসব শিক্ষা থেকে বোঝা যায়, মানুষের জীবনে এমন কিছু কল্যাণকর কাজের সুযোগ রয়েছে, যার উপকার তার মৃত্যুর পরও চলতে পারে। তাই স্থায়ী সওয়াবের পথ তৈরি করতে দান-সদকা, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া, জনকল্যাণমূলক কাজ করা এবং নেক সন্তান গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়