ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

‘শরীফার গল্প’ নিয়ে বিতর্কটি অপরাজনৈতিক প্রয়াস: শিক্ষামন্ত্রী

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত ‘শরীফার গল্প’ নিয়ে বিতর্ক ‘অপরাজনৈতিক প্রয়াস’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, সকাল ৭:৫৫ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, সকাল ৭:৫৫ সময়
‘শরীফার গল্প’ নিয়ে বিতর্কটি অপরাজনৈতিক প্রয়াস: শিক্ষামন্ত্রী ছবি : সংগৃহীত
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত ‘শরীফার গল্প’ নিয়ে বিতর্ক ‘অপরাজনৈতিক প্রয়াস’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  ।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এটা অযাচিত একটি বিষয়। অভিযোগটি অমূলক একটি কথা। সেটা গ্রহণযোগ্য নয়। এটার (ট্রান্সজেন্ডার ইস্যু) সাথে আমাদের টেক্সট বুকে যেই কন্টেন্টটা ছিল, সেটার সাথে কোনো সম্পর্ক নেই। তবে আমি আবারও বলছি, একটা ধর্মীয় বিষয়ে কোনো সংবেদনশীলতা আছে বা থাকতে পারে, কীভাবে সেই বিষয়টি সমাধান করার জন্য ইসলামি চিন্তাবিদদের নিয়ে একটা কমিটি গঠন করেছি। সেখানে নেতৃত্ব দিচ্ছে বেশ কয়েকজন ইসলামি চিন্তাবিদ। সুতরাং তাঁরা আমাকে জানাক, ধর্মীয় বিষয়ে কতটুকু প্রভাব পড়তে পারে। আবার, এটাও জানাতে হবে ঐ বছরের শিক্ষার্থীদের জন্য যথাযথ কিনা। পাশাপাশি অন্যান্য আলোচনাও আছে। বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের শারীরিক পরিবর্তন সম্পর্কে জানার একটা বিষয় আছে। সেটা আসলে এই কনসেপ্টটা এই বয়সে এই শ্রেণিতে দেওয়ার যোগ্য কিনা। সেটা নিয়ে তারা একটা মতামত দেওক। আমরা অন্যান্য বিশেষজ্ঞদেরও মতামত নিচ্ছি। শুধু এই কমিটি নয়।

তিনি আরও বলেন, যারা বিতর্কটা উস্কানি দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা বলব এটার পিছনে অন্য উদ্দেশ্য আছে। যেহেতু নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছেন ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটা সরকার গঠন হয়েছে। অপরাজনৈতিক শক্তি সেখানে তিলকে তাল বানানোর একটা প্রবণতা সেখানে আছে। আমরা বলছি না যে, সব সমালোচনা অগ্রহণযোগ্য। গণতান্ত্রিক পরিবেশে সমালোচনা হবেই, আবার আলোচনাও হবে। কিন্তু সেখানে যেই বিষয়ের সাথে সম্পৃক্ততা নেই, সেটাকে উস্কানি দেওয়া হচ্ছে। সেটা একেবারেই একটা অমূলক একটা অভিযোগ। এটা অপরাজনৈতিক একটা প্রয়াস। 

উল্লেখ্য, গত বুধবার সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত ‘শরীফার গল্প’ পর্যালোচনায় পাঁচ সদস্যের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মোহাম্মদ মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক অধ্যাপক আব্দুল হালিম এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প