ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিরোধীদের মধ্যে বিরোধ, সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জে আইজেনকট দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা ‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’ ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করতো: বিস্ফোরক দাবি খাজার টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে উপবৃত্তির আবেদনে এবার জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ডের তথ্যও দিতে হবে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত

উপবৃত্তির আবেদনে এবার জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ডের তথ্যও দিতে হবে

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির নতুন কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকেই। তবে এবার শুধু নাম ও
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়
উপবৃত্তির আবেদনে এবার জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ডের তথ্যও দিতে হবে

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির নতুন কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকেই। তবে এবার শুধু নাম ও পরিচয় দিলেই হবে না—শিক্ষার্থী ও পরিবারের আর্থিক অবস্থার বিস্তারিত ৩০ ধরনের তথ্য দিতে হবে। এমনকি পরিবারের আয়-ব্যয়, জমির পরিমাণ, ঘর ও টয়লেটের ধরন থেকে শুরু করে ঘরে থাকা বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর তথ্যও চাওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে। অনলাইনে এই কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত। দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় আসবে। সংশোধিত পাঁচ পৃষ্ঠার আবেদন ফরমে শিক্ষার্থী ও অভিভাবকের বিভিন্ন ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার বিস্তারিত তথ্য দিতে হবে।


ফরমে শিক্ষার্থীর নাম, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ এবং বোর্ডের নিবন্ধন নম্বর চাওয়া হয়েছে। পাশাপাশি মা-বাবার জাতীয় পরিচয়পত্রের তথ্যও দিতে হবে। শুধু এখানেই শেষ নয়। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা ও পেশা, পরিবারের বার্ষিক আয় ও ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও টয়লেটের ধরন এবং বাড়িতে থাকা বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর তথ্যও দিতে হবে।


এ ছাড়া পরিবারে কোনো বীর মুক্তিযোদ্ধা বা জুলাইযোদ্ধা রয়েছেন কি না, সেটিও জানাতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পরিবারটি পায় কি না, সেই তথ্যও আবেদনে উল্লেখ করতে হবে। এবার উপবৃত্তি দেওয়ার ক্ষেত্রেও রয়েছে আলাদা নিয়ম। কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।


শিক্ষার্থীদের তথ্য সংশোধিত আবেদন ফরমের মাধ্যমে সংগ্রহ করা হবে এবং সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারে তা অন্তর্ভুক্ত করা হবে। ট্রাস্টের ওয়েবসাইটে এই আবেদন ফরম পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও ফরম পাঠানো হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রস্তুত করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশেষ করে পরিবারের আয়, সম্পদ ও সরকারি সুবিধা পাওয়ার তথ্য দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য দিলে পরবর্তী যাচাই-বাছাইয়ে সমস্যা তৈরি হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ