ঢাকা | |

মালয়েশিয়ায় ৪৯০ অবৈধ অভিবাসী কর্মী গ্রেপ্তার

মালয়েশিয়া স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শিল্প এলাকা কেলংয়ে অভিযান চালিয়ে ৪৯০ জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তার করেছে দেশটির
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩০ সময়
মালয়েশিয়ায় ৪৯০ অবৈধ অভিবাসী কর্মী গ্রেপ্তার ছবি : সংগৃহীত
মালয়েশিয়া স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শিল্প এলাকা কেলংয়ে অভিযান চালিয়ে ৪৯০ জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন। 

বুধবার (৩১ জানুয়ারি) সকালে দেশটির বিভিন্ন গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেশাল পিস অপ ১ অভিযানটি ভোর রাতে ২.৩০ টায় শুরু হয়েছিল এবং বুকিত আমান অপরাধ তদন্ত বিভাগ (জেএসজে) এবং সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, জুয়া এবং ডার্ক শেয়ারিং (ডি৭) এর মোট ৩৩০ জন অফিসার এবং সদস্যদের একটি দল এ অভিযানে অংশগ্রহণ করেন। 

অভিযানে বাংলাদেশ, নেপাল এবং ইন্দোনেশিয়া যাদের বয়স যথক্রমে  ২০থেকে ৫০ বছর বয়সের মধো। তবে বাংলাদেশী নাগরিক কত জানা যায়নি। 

দেশটির অপরাধ তদন্ত বিভাগের (জেএসজে) পরিচালক বুকিত আমান, দাতুক সেরি মো. শুহেলী মো. জেইন বলেন, এক মাসেরও বেশি সময় ধরে জনসাধারণের তথ্য এবং তার বুদ্ধিমত্তার ফলে এই অভিযান চালানো হয়। আটক কৃত অনেকে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য মালয়েশিয়া নিয়ে গিয়ে নিজ দেশীদের কাছে বিক্রিয় করত, যা মালয়েশিয়ার আইনে অবৈধ। 

আটককৃত সকলের দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী ইমিগ্রেশন ডিপোতে পরবর্তী আইনী কার্যক্রমের জন্য নিয়ে যাওয়া হয়েছে
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা