ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

শোলাকিয়ায় ১৯৬তম ঈদের জামাত অনুষ্ঠিত

প্রবল বৃষ্টিপাতের মধ্যে দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদুল আযহার জামাত অনু্ষ্ঠিত। বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে আজ
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৩, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৩, দুপুর ২:১৮ সময়
শোলাকিয়ায়  ১৯৬তম ঈদের জামাত অনুষ্ঠিত শোলাকিয়ায় ১৯৬তম ঈদের জামাত অনুষ্ঠিত

প্রবল বৃষ্টিপাতের মধ্যে দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদুল আযহার জামাত অনু্ষ্ঠিত। বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল নয়টায় জামাত শুরু হয়। শোলাকিয়ায় ঈদুল আযহার ১৯৬তম জামাত। নামাজ শেষে বিশ্বশান্তি, দেশ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার শোলাকিয়ায় মুসল্লিদের সমাগম কম হয়েছে।

জামাতে ইমামতি করেন জেলা শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান।

ভোর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেন মাঠে। বৃষ্টিতে কেউ ছাতা, কেউ পলিথিন, কেউ জায়নামাজ মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকেন। বৈরী আবহাওয়া ও তুমুল বৃষ্টির মধ্যেও মাঠ ছেড়ে যাননি মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে প্রবেশপথে তাঁদের প্রত্যেকের দেহ তল্লাশি করা হয়।

নিরাপত্তা ঝুঁকি না থাকলেও ২০১৬ সালে শোলাকিয়ায় ঈদের জামাতের সময় জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবারও বাড়তি নিরপত্তাব্যবস্থা নেওয়া হয় মাঠে। ২০১৬ সালের ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা