ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

বাংলাদেশ সব সময়ই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে : শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গাজায় যা ঘটছে, আমি মনে করি তা গণহত্যা। আমরা কখনোই এটিকে সমর্থন করতে
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:২৪ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:২৪ সময়
বাংলাদেশ সব সময়ই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে : শেখ হাসিনা ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গাজায় যা ঘটছে, আমি মনে করি তা গণহত্যা। আমরা কখনোই এটিকে সমর্থন করতে পারি না।’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সব সময়ই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ার) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

এ সময় তিনি বলেন, গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে, রাষ্ট্র গঠনের অধিকার আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে, তাদের সঙ্গে যা ঘটছে তা খুবই দুঃখজনক। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা।’

বাংলাদেশ গাজাবাসীর জন্য সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বিশ্ববাসীর প্রতি গাজার অধিবাসীদের জন্য সহায়তা পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘গাজার দুর্দশাগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনি জনগণকে সহায়তা দেওয়া উচিত।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ