ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ, বৈঠক করবেন পুতিন

প্রায় একটানা চার মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:৩০ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:৩০ সময়
হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ, বৈঠক করবেন পুতিন ছবি : সংগৃহীত
প্রায় একটানা চার মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও অন্যান্য রাজনৈতিক দলকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাচ্যে পুতিনের বিশেষ দূত মিখাইল বোগদানভ বলেন, গাজায় ইসরায়েলি হামলা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য এসব সংগঠন ও দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

হামাসসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে পুতিন আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান মিখাইল বোগদানভ। তিনি বলেন, আগামী ২৯ ফেব্রুয়ারি তাদের সঙ্গে পুতিন বৈঠকে বসবেন।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে, আমন্ত্রিতদের মধ্যে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধিরা রয়েছেন।

তবে পুতিনের এ আমন্ত্রণের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল, হামাস বা পশ্চিমা দেশগুলো।

সম্প্রতি রাশিয়ার কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে দেশটির বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি। এ নিয়ে বিশ্বজুড়ে পুতিনের সমালোচনা চলছে। এরমধ্যে হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ জানানোর খবর প্রকাশ হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে পুতিনকে নিয়ে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প