ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৫ সময়
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক এক ব্যাংক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ম্যাসাচুসেটস লয়্যারস উইকলি। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। অভিযুক্ত ২৫ বছর বয়সী ড্যারেন ঝো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। গত মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার কথোপকথনের তথ্য এফবিআইয়ের কাছে পাঠানো হয়। পরে তদন্তকারীরা প্রায় দুই মাসের কথোপকথন পর্যালোচনা করেন।


তদন্তকারীদের দাবি, এসব কথোপকথন শুধু আবেগ বা ক্ষোভ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং কয়েক মাস ধরে সেখানে সহিংসতার পরিকল্পনা, সম্ভাব্য পরিস্থিতি এবং তা মোকাবিলার নানা বিষয় উঠে এসেছিল। আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের মার্চে প্রায় ছয় মাসের সম্পর্ক শেষ হওয়ার পর ঝো তার সাবেক প্রেমিকাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সঙ্গে আলোচনা শুরু করেন। সাবেক প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের উপস্থিতি নিয়ে তিনি ঈর্ষান্বিত ছিলেন বলে পুলিশকে জানান।


তদন্তকারীদের অভিযোগ, একপর্যায়ে সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করে ফুল দিয়ে সম্পর্ক পুনরায় শুরু করার প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথা জানান ঝো। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তাকে গুলি করে হত্যা এবং পরে নিজেকে হত্যার পরিকল্পনার কথাও তিনি কথোপকথনে লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তার কথিত পরিকল্পনায় যৌন সহিংসতা ও জিম্মি করে রাখার বিষয়ও যুক্ত হয় বলে তদন্তকারীরা দাবি করেছেন। সাবেক প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখার এবং তার ওপর যৌন নির্যাতনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছিল বলেও আদালতের নথিতে উল্লেখ রয়েছে।


এদিকে ওই নারীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ঝোর ঈর্ষাপ্রবণ, নিয়ন্ত্রণমূলক ও অস্বাভাবিক আচরণের কারণে তিনি সম্পর্কটি শেষ করেছিলেন। নিরাপত্তার আশঙ্কায় সামনাসামনি না হয়ে ফোনে সম্পর্কচ্ছেদ করেছিলেন বলেও জানান তিনি। বিচ্ছেদের পরও ঝো ফোন, খুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে ওই নারী তার ফোন নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব বন্ধ করে দিলে নতুন নম্বর ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রাখার অভিযোগ ওঠে।


তদন্তকারীদের দাবি, এসব বার্তার কিছুতে হয়রানি, অপমানজনক বক্তব্য, যৌন ইঙ্গিত ও হুমকি ছিল। ওই নারী তদন্তকারীদের কাছে কথোপকথনের কিছু পর্দার ছবি জমা দেন। গ্রেপ্তারের ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে ঝোর কথোপকথন সম্পর্কে সতর্ক করে। এরপর তদন্তকারীরা তার কথোপকথনের ইতিহাস পর্যালোচনা করেন।


একজন শেরিফের কর্মকর্তা জানান, কথোপকথনগুলো শুধু অস্পষ্ট রাগ বা হতাশার প্রকাশ ছিল না। তদন্তকারীদের মতে, সেখানে ক্রমশ হুমকি ও সহিংসতার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। মে মাসে গ্রেপ্তারের পর ঝো দুই দিন পাম বিচ কাউন্টি কারাগারে ছিলেন। পরে এক লাখ মার্কিন ডলার জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে গুরুতরভাবে অনুসরণ বা হয়রানি, লিখিতভাবে হত্যার হুমকি এবং মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প