ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদা, দখলবাজি

যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হলেই কি আবারও ইরানে হামলা শুরু হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট বক্তব্য, ইরানের
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১০:০ সময়
যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হলেই কি আবারও ইরানে হামলা শুরু হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট বক্তব্য, ইরানের কঠোর হুঁশিয়ারি এবং ইসরায়েলের সামরিক প্রস্তুতিতে নতুন করে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাত যুদ্ধ এড়াতে কূটনৈতিক সমাধান চাইলেও সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলও সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।


গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া সংঘাত এখন অষ্টম মাসে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। তবে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি। আর এ অনিশ্চয়তাই বাড়িয়ে দিয়েছে নতুন সংঘাতের আশঙ্কা।


ইরানও বসে নেই। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যেকোনো হুমকির জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তেহরান জানিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে শুধু তেল স্থাপনাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও বলেছেন, চাপ প্রয়োগ করে ইরানকে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না। এদিকে যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। কিছু মার্কিন কূটনীতিকের পরিবারের সদস্যরা অঞ্চলটি ছেড়ে যেতে শুরু করেছেন। নিরাপত্তাঝুঁকির কারণে আবুধাবির একটি গুরুত্বপূর্ণ তেল সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন কয়েকজন মার্কিন তেল কোম্পানির নির্বাহী।


তবে উত্তেজনার মধ্যেও চলছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন বিশেষ দূত টম বারাক জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বড় ধরনের পদক্ষেপ আসতে পারে। তাঁর মতে, দুই পক্ষ একটি সাময়িক বিরতির কাছাকাছি রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের পক্ষে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়েছে, তারা নতুন করে কোনো যুদ্ধ চায় না। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস বলেছেন, মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধে জড়াতে চায় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁর দেশ সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। এদিকে কাতারের মধ্যস্থতায় ইরানি প্রতিনিধিদের দোহায় নেওয়া এবং সেখানে আলোচনা চালানোর উদ্যোগও চলছে।


সবচেয়ে বেশি সামরিক সতর্কতা দেখা যাচ্ছে ইসরায়েলে। দেশটির সংবাদমাধ্যমের দাবি, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলার সময় নির্ধারণ করলে আগেই ইসরায়েলকে জানানো হবে—এমন সমঝোতার কথাও প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। পাশাপাশি দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমান অবতরণ এবং অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক আলোচনা কি যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি আবারও ভয়াবহ সংঘাতে জড়াবে মধ্যপ্রাচ্য—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি