ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এত দিন
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৬, বিকাল ৫:২৮ সময়
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এত দিন মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে যে নম্বর ব্যবহার করা হতো, এবার সেই নম্বর বদলে দেওয়া হয়েছে। ফলে পুরোনো নম্বরে বার্তা পাঠালে ফল জানতে সমস্যায় পড়তে পারেন শিক্ষার্থীরা। তাহলে এবার কোন নম্বরে, কীভাবে জানতে পারবেন কাঙ্ক্ষিত ফল?


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় একযোগে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। এবার এসএমএসের মাধ্যমে ফল জানতে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। আগে ব্যবহৃত ১৬২২২ নম্বরের পরিবর্তে এই নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে।


ফল জানতে মোবাইল ফোনের বার্তা অপশনে গিয়ে ইংরেজিতে লিখতে হবে ‘এইচএসসি’, এরপর একটি ফাঁকা জায়গা দিয়ে নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর লিখতে হবে। এরপর দিতে হবে পরীক্ষার রোল নম্বর এবং পরীক্ষার বছর ২০২৬। সবশেষে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে বার্তাটি হবে—‘এইচএসসি ডিএইচএ ১২৩৪৫৬ ২০২৬’। তবে এসএমএস পাঠানোর সময় ইংরেজি অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে।


এ ছাড়া অনলাইনে ফল জানতে শিক্ষার্থীরা ভিজিট করতে পারবেন এডু বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এবং এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। ফল প্রকাশের পর কেউ প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পাবেন। এ জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাই ফল প্রকাশের দিন ভোগান্তি এড়াতে নতুন এসএমএস নম্বরটি মনে রাখা এবং বার্তা পাঠানোর সময় বোর্ডের নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর সঠিকভাবে লেখা গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক

অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক