ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীরা ইংরেজির বাইরে কোন বিদেশি ভাষা শিখতে সবচেয়ে বেশি আগ্রহী? চীনা, জাপানি, কোরীয়, আরবি, নাকি অন্য কোনো ভাষা?
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৯ সময়
তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীরা ইংরেজির বাইরে কোন বিদেশি ভাষা শিখতে সবচেয়ে বেশি আগ্রহী? চীনা, জাপানি, কোরীয়, আরবি, নাকি অন্য কোনো ভাষা? শিক্ষার্থীদের পছন্দ ও আগ্রহ জানতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মতামত জরিপ চালানো হবে। জরিপের ফলাফলের মাধ্যমে তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ সম্পর্কে ধারণা পেতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বুধবার, ১৪ অক্টোবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বহুভাষা শিক্ষা ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার পছন্দ যাচাইয়ের জন্য বিশেষ মতামত ফরম পাঠানো হবে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের কাছে। এরপর উপাচার্যের নির্দেশনা অনুসারে প্রতিটি আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নির্বাচিত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব ফরম বিতরণ করা হবে।


শিক্ষার্থীরা ফরমে নিজেদের পছন্দ ও আগ্রহের কথা জানাবেন। পরে পূরণ করা ফরমগুলো সংগ্রহ করার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। সংগৃহীত সব ফরম নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটে পাঠাতে হবে। এ কার্যক্রমের জন্য সাত কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পূরণ করা ফরম ঢাকার ধানমন্ডিতে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


জরিপ পরিচালনার জন্য প্রতিটি সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র থেকে দুজন কর্মকর্তা বা কর্মচারী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। এ কাজে তাঁরা সরকারি বিধি অনুযায়ী শুধু যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি জরিপ কার্যক্রম তদারকির জন্য ইনস্টিটিউটের কোনো কর্মকর্তা আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনে গেলে তাঁকে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন তৃতীয় ভাষা শেখার চাহিদা বেশি, সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তবে জরিপের ফলাফল প্রকাশের আগে কোন ভাষা শিক্ষার্থীদের প্রথম পছন্দ হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা