ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

সব জিআই পণ্যের তালিকা করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৯ মার্চের মধ্যে এ তালিকা আদালতে দাখিল
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৫৭ সময়
সব জিআই পণ্যের তালিকা করতে হাইকোর্টের নির্দেশ ছবি : সংগৃহীত
বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৯ মার্চের মধ্যে এ তালিকা আদালতে দাখিল করতে হবে। একইসঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারোওয়াত সিরাজ শুক্লা।

সম্প্রতি কয়েকশ বছরের পুরোনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। তারপর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তখনই দেশি জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন