ঢাকা | |

মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

মালিতে একটি বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন । এ ঘটনায় আহত হয়েছেন আরও
  • আপলোড সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫৫ সময়
  • আপডেট সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫৫ সময়
মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫ ছবি : সংগৃহীত
মালিতে একটি বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে এবং আরও ৪৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা