ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫১ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫১ সময়
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় আজ প্রতি আসনের জন্য লড়াই করবেন ৩৬ জন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হবে। এবার এই ইউনিটে এক হাজার ৫০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৬৮২ টি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকাল ১১.১৫টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

সময়সূচি অনুযায়ী ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ (শুক্রবার) এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

একমাত্র ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার