ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ডিভোর্সের পর স্ত্রীর কাছে কিডনি ফেরত চাইলেন সাবেক স্বামী!

সাধারণত স্বামী–স্ত্রীর মধ্যে ডিভোর্স হওয়ার পর একে অপরকে দেওয়া কিছু কিছু জিনিস ফেরত চান। তবে যুক্তরাজ্যে যে ঘটনা
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:২৫ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:২৫ সময়
ডিভোর্সের পর স্ত্রীর কাছে কিডনি ফেরত চাইলেন সাবেক স্বামী! ছবি : সংগৃহীত
সাধারণত স্বামী–স্ত্রীর মধ্যে ডিভোর্স হওয়ার পর একে অপরকে দেওয়া কিছু কিছু জিনিস ফেরত চান। তবে যুক্তরাজ্যে যে ঘটনা ঘটলো, তা একসঙ্গে আবেগপ্রবণ ও অবাক করে দেওয়ার মতো। সাবেক স্ত্রীর কাছে কিডনি ফেরত চেয়েছেন স্বামী।

ব্রিটিশ সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, ডিভোর্স স্বাভাবিক ঘটনা হলেও এ নিয়ে স্বামী–স্ত্রী দুজনকেই বিপাকে পড়তে হয়। যদিও অনেককে দেখা যায়, ডিভোর্স পার্টি দিচ্ছেন। আবার অনেকে আপ্রাণ চেষ্টা করেন সংসার যাতে না ভাঙে।

বিয়ের সময় স্ত্রী ডওনিলকে কিডনি দিয়েছিলেন যুক্তরাজ্যের নাসাউ কাউন্টির বাসিন্দা ড. রিচার্ড বাতিস্তা। তাঁর সঙ্গে ডিভোর্সের জন্য আবেদন করেন স্ত্রী। সে অনুযায়ী ডিভোর্সও করতে হয়। ডিভোর্সের পর সেই স্ত্রীর কাছে কিডনি ফেরত চান তিনি। অথবা ১২ লাখ ডলার দিতে হবে তাঁকে।

ড. রিচার্ড বাতিস্তা বলেন, বিয়ের পর তাঁর স্ত্রী অসুস্থ হয়ে যান। এ কারণে সারাক্ষণ ঝগড়া হতো তাঁদের মধ্যে। এরপরও তিনি কিডনি দান করেন। এর মাধ্যমে সংসার টেকাতে চেয়েছিলেন তিনি। বাঁচাতে চেয়েছিলেন স্ত্রীকে।

এতে স্ত্রীর জীবন বেঁচে গেলেও সংসার আর টেকাতে পারেননি ড. রিচার্ড বাতিস্তা। ২০০৫ সালে তাঁদের ডিভোর্সের আবেদন করেন স্ত্রী। বাতিস্তার অভিযোগ, অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রী ডওলিনের। এ কারণে তিনি এবার কিডনি ফেরত চাইছেন।

তবে তাঁদের চিকিৎসক রবার্ট ভিয়াচ বলছেন, এখন কিডনি ফেরত দিয়ে দিলে ওই নারী মারা যেতে পারেন। আদালত বলেন, ওই কিডনি দান হিসেবে দেওয়া। এটি তিনি ফেরত চাইতে পারেন না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ