ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঢাকায় আর্জেন্টিনার গোলকিপার

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস আজ ভোরে ঢাকায় এসে পৌছেন। বিকেল পর্যন্ত ঢাকায় থাকার কথা তাঁর। সোমবার বিকেলে তিনি
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১১:১৫ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১১:৪২ সময়
ঢাকায় আর্জেন্টিনার গোলকিপার ঢাকায় আর্জেন্টিনার গোলকিপার

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস আজ ভোরে ঢাকায় এসে পৌছেন। বিকেল পর্যন্ত ঢাকায় থাকার কথা তাঁর। সোমবার বিকেলে তিনি যাবেন কলকাতায়। জানা গিয়েছে শহরে মার্তিনেসের সফরসূচি এটি।

বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে ফান্ডেডনেক্সটের কার্যালয়ে অবস্থান করবেন। মার্তিনেজের ঢাকায় আসা থাকার বন্দোবস্ত করেছে ফান্ডেডনেক্সট।

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা সফর করবেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় নিজে থেকেই ঢাকায় আসার আগ্রহ দেখান আর্জেন্টাইন গোলরক্ষক। সেই সূত্রে কলকাতায় যাওয়ার আগে ১১ ঘণ্টার জন্য ঢাকায় এসেছেন মার্তিনেজ।

সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেস। দুপুর সাড়ে ৪টে নাগাদ তাঁর বিমান কলকাতার মাটি ছোঁয়ার কথা রয়েছে। তবে সোমবার তাঁর কোথাও যাওয়ার নেই। কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিশ্রাম নেবেন তিনি। পর দিন সকাল থেকেই শুরু হয়ে যাবে ব্যস্ততা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্পনসরদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। একটি আলোচনাতেও অংশ নেবেন মার্তিনেস। তার নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা।’ সেখানে নিজের জীবন ও ফুটবলে সাফল্যের নেপথ্য কাহিনি জানাবেন মেসিদের দলের গোলরক্ষক। মিলনমেলার সেই অনুষ্ঠানে থাকবেন ইস্টবেঙ্গলের কর্তারাও। মার্তিনেসকে সংবর্ধনা দেবেন তাঁরা।

এর পরে বিকেলের দিকে মোহনবাগান তাঁবুতে যাবেন মার্তিনেস। মোহনবাগানের তরফে সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে। থাকছে চমক। ‘মোহনবাগান রত্ন’ স্মারক তুলে দেওয়া হবে মার্তিনেসের হাতে। এই ঘোষণা আগে করা হয়নি। এর পর কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানেই নতুন করে ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। সেই ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্তিনেস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান