ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বিশ্বের ৩য় বৃহত্তম মসজিদ উদ্বোধন আলজেরিয়ায়

আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম ও আফ্রিকার সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন করা হয়েছে। মসজিদটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৪১ সময়
  • আপডেট সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৪১ সময়
বিশ্বের ৩য় বৃহত্তম মসজিদ উদ্বোধন আলজেরিয়ায় ছবি : সংগৃহীত
আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম ও আফ্রিকার সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন করা হয়েছে। মসজিদটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ায় ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে মসজিদটি। স্থানীয়ভাবে সেটি পরিচিত ‘জমা এল–জাজির’ মসজিদ নামে। মসজিদটির মিনারের উচ্চতা ৮৬৯ ফুট। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি।

আকারের দিক দিয়ে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও পবিত্র মদিনার মসজিদে নববির পরই জমা এল-জাজিরের অবস্থান। একসঙ্গে সেখানে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। প্রায় ৭০ একর জমিতে ৭ বছরের বেশি সময় ধরে নির্মাণ করা হয়েছে মসজিদটি।

মসজিদটি সাজানো হয়েছে কাঠ ও মার্বেল পাথর দিয়ে। এতে রয়েছে আরব ও উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী কারুকাজের ছোঁয়া। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৯০ কোটি ডলার। চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত এ মসজিদে রাখা হয়েছে একটি হেলিপ্যাড। রয়েছে সর্বোচ্চ ১০ লাখ বইয়ের ধারণক্ষমতার একটি গ্রন্থাগারও।

মসজিদটির উদ্বোধন শুধুই আনুষ্ঠানিকতা ছিল। প্রায় পাঁচ বছর ধরে সেটি দেশি–বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। ২০২০ সালের অক্টোবরে প্রার্থনার জন্য প্রথম মসজিদটি খুলে দেয়া হয়। তবে করোনায় আক্রান্ত থাকায় সে সময় উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে।

এই মসজিদের নির্মাণকাজ বারবার বিলম্বের মুখে পড়েছে। নির্মাণের ব্যয়ও বেড়েছে কয়েক দফায়। মসজিদটি ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকায় নির্মাণ করা হয়েছে বলেও সমালোচনা রয়েছে। তবে এসব সমালোচনা উড়িয়ে দিয়েছে আলজেরিয়া সরকার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প