ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

রাশিয়ার ৮৫ শতাংশ মানুষের ধারনা দেশের উন্নয়নে পুতিনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফেডারেল অ্যাসেম্বলিতে জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণ অনুসরণ করা ৮০ শতাংশেরও বেশি রাশিয়ানরা মনে
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৪, বিকাল ৫:২ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৪, বিকাল ৫:২ সময়
রাশিয়ার ৮৫ শতাংশ মানুষের ধারনা দেশের উন্নয়নে পুতিনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফেডারেল অ্যাসেম্বলিতে জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণ অনুসরণ করা ৮০ শতাংশেরও বেশি রাশিয়ানরা মনে করেন, বর্তমান প্রেসিডেন্টের দেশের উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং তিনি এসব পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। রাশিয়ার শীর্ষ জরিপ সংস্থার দেশব্যাপী পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা যায়। খবর তাসের।

রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার (ভিসিআইওএম) ১ মার্চ দেশটির প্রাপ্তবয়স্ক ১,৬০০ মানুষের মধ্যে জরিপটি চালায়।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘যারা ভাষণটি অনুসরণ করেছেন তাদের মধ্যে ৮৫ শতাংশ বলেছেন, দেশের উন্নয়নের জন্য পুতিনের একটি সুস্পষ্ট পরিকল্পনা এবং একটি কৌশল রয়েছে। এক্ষেত্রে প্রতি ১০ জনের একজন উত্তরদাতা (১০ শতাংশ) মনে করেন, দেশের উন্নয়নের জন্য পুতিনের কোনও কৌশল বা পরিকল্পনা নেই।

এদিকে এ জরিপে অংশগ্রহণ করা অধিকাংশই (৮৬ শতাংশ) মনে করেন, প্রেসিডেন্ট এ পরিকল্পনা সম্পূর্ণ বা আংশিকভাবে বাস্তবায়ন করতে পারেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ