ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

মাশরাফির সঙ্গে মার্তিনেজের সাক্ষাৎ

ভালোবাসার প্রতিদানে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় তাকে বহন করা বিমানটি
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১:০ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১:০ সময়
মাশরাফির সঙ্গে মার্তিনেজের সাক্ষাৎ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

ভালোবাসার প্রতিদানে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মার্তিনেজকে ঢাকায় আতিথেয়তা দিচ্ছে ডিজিটাল বিজনেস গ্রুপের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। বাংলাদেশে বাংলাদেশে পৌঁছে তিনি ঘণ্টা তিনেক হোটেলে বিশ্রাম করেন। এরপরই বাড্ডায় অবস্থিত নেক্সট ভেঞ্চারের কার্যালয় প্রদর্শন করতে যান। আয়োজকরা মার্তিনেজকে বরণ করে নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

জানা গেছে, মার্তিনেজের সঙ্গে প্রায় আধা ঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। তবে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে কথা হয়েছে সেটি জানা যায়নি।

সাড়ে এগারোটার দিকে আসার কথা থাকলেও নেক্সট ভেঞ্চারে মার্তিনেজ পৌঁছান আরও আগে। দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা মার্তিনেজের। জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে করোনা পরীক্ষা করাতে হবে তাকে। এজন্যই সময়ের আগে নেক্সট ভেঞ্চারে পৌঁছান মার্তিনেজ।

ঢাকা সফর শেষে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ভারতের বিমান ধরবেন মার্তিনেজ। সেখানে ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা