ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

জামিন পেলেন পি কে হালদারের বান্ধবী অবন্তিকা

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পি কে হালদারের বান্ধবী চার বছরের সাজাপ্রাপ্ত অবন্তিকা বড়ালকে জামিন দিয়েছেন
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ১২:৫৩ সময়
জামিন পেলেন পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ছবি : সংগৃহীত
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পি কে হালদারের বান্ধবী চার বছরের সাজাপ্রাপ্ত অবন্তিকা বড়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ মার্চ) বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। 

তবে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, জামিন স্থগিত চেয়ে তারা আপিল বিভাগে যাবেন।

৪২৫ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা পাচারের মামলায় গত বছরের ৮ অক্টোবর গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। রায়ে পিকে হালদার ছাড়াও ১৩ আসামিকে দুই মামলায় তিন ও চার বছর করে মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা