ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে

ফের টাইগার-দিশা’র প্রেমের গুঞ্জন

বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি। তাদের প্রেমের গুঞ্জন অনেক পুরোনো। যদিও জনসম্মুক্ষে কেউ কখনো মুখ
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ৩:৩৪ সময়
ফের টাইগার-দিশা’র প্রেমের গুঞ্জন ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি। তাদের প্রেমের গুঞ্জন অনেক পুরোনো। যদিও জনসম্মুক্ষে কেউ কখনো মুখ খুলেননি। এরই মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠে। গত বছর শোনা যায় আলাদা হয়ে গিয়েছেন তারা। এমনকী জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এ টাইগার বলেন তিনি এখন সিঙ্গেল। তবে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও ফের উস্কে দিল তাদের প্রেমের জল্পনা। গুঞ্জন উঠেছে ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে টাইগার ও দিশার।

সম্প্রতি একসঙ্গে দেখা গিয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানিকে। দুই তারকাকে দিল্লিতে টাইগারের বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে দেখা যায়। এক মিক্সড মার্শাল আর্টস ইভেন্টে উপস্থিত হন তারা।

কালো টি-শার্ট, প্যান্টে দেখা যায় টাইগারকে। দিশাকে দেখা যায় ক্রপ টপ, সাদা প্যান্ট ও স্নিকার পরে। সেখানে তাদের আলাপচারিতা করতেও দেখা যায়।

উল্লেখ্য, দিশা পাটানিকে দেখা যাবে 'যোদ্ধা' ও 'প্রজেক্ট কে' ছবিতে। টাইগার শ্রফকে দেখা যাবে 'গণপথ' ও 'বড় মিয়া ছোট মিয়া' ছবিতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প