ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলায় অন্তত ১১ জন নিহত এবং
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত ১১ ছবি : সংগৃহীত
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

হুথি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা  এবং রাসইসা বন্দরে ১৭ বার বিমান হামলা চালানো হয়েছে। 

গত বছরের নভেম্বর গাজায় ইসরাইলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এ হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারাল। হামলাটি এমন একসময় চালানো হলো, যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে। 

এদিকে ব্রিটেন ও মার্কিন জোটসহ অন্যরা হুথিদের ওপর হামলা চালানোর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচার আরও বেশি বেড়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ