ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার নানা কূটকৌশল করছে : রিজভী

ক্ষমতা টিকিয়ে রাখতে বর্তমান সরকার নানা ধরনের কূটকৌশল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ২:৬ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ২:৬ সময়
ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার নানা কূটকৌশল করছে : রিজভী ছবি : সংগৃহীত
ক্ষমতা টিকিয়ে রাখতে বর্তমান সরকার নানা ধরনের কূটকৌশল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (১২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগ গণতন্ত্র বা ভোটাধিকারে বিশ্বাসী নয়।

রিজভী বলেন, আওয়ামী লীগ দেশের সকল প্রতিষ্ঠান আইন, আদালত, পুলিশ, প্রশাসন সবকিছু মুঠোয় পুড়ে দুমরে-মুচরে ফেলেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে কবরে পাঠিয়েছে। যেখানেই ভোট, সেখানেই আওয়ামী ভোট ডাকাত ও সন্ত্রাস। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠনও তাদের কালো থাবায় বিপর্যস্ত। এভাবে এগুলো থাকলে দেশকে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হবে।

তিনি আরও বলেন, গত ৬ এবং ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা আসলে কোনো নির্বাচন নয় বরং নির্বাচনের নামে সরকার এবং সরকারি দলের নানামুখী সংঘাত, মারামারি ও তামাশার দৃশ্য আমাদের দেখতে হয়েছে। সারা দেশের মানুষ এগুলো দেখেছে। দেশের মানুষ বিচার এবং আইনের সবচেয়ে পবিত্র অঙ্গন বলে যে জায়গাটিকে মনে করে সেটি সরকারি দলের আইনজীবী ও যুবলীগের ক্যাডারদের তাণ্ডবে আজ কলুষিত। রাজসিংহাসন দখলে রেখে অনন্তকাল অবৈধভাবে ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায় আওয়ামী লীগের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ