ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন মাহিয়া মাহি

দ্বাদশ জাতীয় সংসদে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৪, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৪, দুপুর ৩:৩৪ সময়
এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন মাহিয়া মাহি ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় লড়াই করেছিলেন তিনি। তবে বিপক্ষ দলের কাছে বিপুল ভোটে হেরে যান এই নায়িকা। এবার শোনা যাচ্ছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন মাহি।

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে মাহি নির্বাচন করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে তাদের প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন সেটা এখনও স্পষ্ট নয়।

ঢালিপাড়ায় গুঞ্জন রয়েছে— সভাপতির খোঁজে রীতিমতো মাঠ চষে বেড়াচ্ছেন নিপুণ। কিন্তু এখন পর্যন্ত কাউকে নির্ধারণ করতে পারেননি এই নায়িকা। ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, অনন্ত জলিল, শাকিব খানের দারস্থ হলেও চারজনই ফিরিয়ে দিয়েছেন নিপুণকে। তারা কেউই নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

নিপুণের প্যানেলের সভাপতি হিসেবে সবশেষ নাম উঠেছে আরশাদ আদনানের। তিনিও নির্বাচন করবেন না বলে জানান। প্রযোজকের ভাষ্য, আমি কোনো শিল্পী সমিতির নির্বাচন করব না। সমিতির কোনো পদে যাওয়ার ইচ্ছা নেই। আমি মুক্তভাবে কাজ করতে পছন্দ করি। চলচ্চিত্রের জন্য কাজ করতে পছন্দ করি। কাজ করতে গেলে সমিতিতে থাকা দরকার বলে মনে করি না।

জানা গেছে, গত ৪ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এ দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ