ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২১

আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশে ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায়
  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১০:১ সময়
আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২১ ছবি : সংগৃহীত
আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশে ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।

রোববার (১৭ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা বলছে, মোটরসাইকেলের সাথে সংঘর্ষের পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার থেকে হেরাতের দিকে বিপরীত দিকে যাওয়া একটি তেলের ট্যাংকারের সাথে ধাক্কা মারেন। এতে আগুনের সূত্রপাত হয়।

হেলমান্দের প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান শের মোহাম্মদ ওয়াহদাত বলেছেন, কান্দাহার-হেরাত মহাসড়কে একটি মোটরসাইকেল, একটি জ্বালানিবাহী ট্রাক এবং হেরাত শহর থেকে রাজধানী কাবুলের দিকে যাত্রা করা একটি বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক তথ্য বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘রোববার সকালে একটি ট্যাংকার, একটি মোটরসাইকেল এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ফলে ২১ জন নিহত এবং আরও ৩৮ জন আহত হয়েছেন।’

হেলমান্দের ট্রাফিক কর্মকর্তা কাদরতুল্লাহ বলেছেন, দুর্ঘটনার তদন্ত চলছে। হেলমান্দ পুলিশ প্রধানের মুখপাত্র হজতুল্লাহ হাক্কানি বলেছেন, আহত ৩৮ জনের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প