ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে : পুতিন

পশ্চিমা বিশ্বকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত
  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১২:৩২ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১২:৩২ সময়
পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে : পুতিন ছবি : সংগৃহীত
পশ্চিমা বিশ্বকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত মানে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের মাত্র এক কদম দূরে পৌঁছে যাওয়া। স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন এ কথা বলেন। 

রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাতের কোনো আশঙ্কা আছে কি না? জবাবে তিনি বলেন, এই আধুনিক বিশ্বে সবই সম্ভব। এটি সবার কাছে পরিষ্কার যে, একটি পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে। তবে আমি মনে করি, খুব কম মানুষই বিষয়টি নিয়ে আগ্রহী।

বর্তমানে ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্কে গভীরতম সংকটের সূত্রপাত করেছে। সাম্প্রতিক সময়ে পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি বারবার বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেননি। 

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত মাসে বলেছিলেন যে, ভবিষ্যতে ইউক্রেনে স্থল সেনা মোতায়েনের বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। এই বিষয়টি নিয়ে অনেক পশ্চিমা দেশ ফ্রান্সকে সমর্থন না করলেও পূর্ব ইউরোপের অনেক দেশই বিষয়টিকে সমর্থন করেছে। 

সেই প্রেক্ষাপটে মাখোঁর বক্তব্যকে উদ্ধৃত করে রয়টার্স পুতিনের কাছে জানতে চায়, রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাতের কোনো আশঙ্কা আছে কি না? জবাবে পুতিন বলেন, এই আধুনিক বিশ্বে সবই সম্ভব।’ তিনি আরও বলেন, এটি সবার কাছে পরিষ্কার যে, একটি পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে। তবে আমি মনে করি, খুব কম মানুষই বিষয়টি নিয়ে আগ্রহী।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, যদিও এরই মধ্যে ইউক্রেনে ন্যাটোর সামরিক কর্মীদের উপস্থিতির প্রমাণ আমরা পেয়েছি। রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজি ও ফরাসি উভয় ভাষার সেনাদের গ্রেপ্তার করেছে। এতে ভালো কিছু নেই। কারণ, তারা সেখানে প্রচুর সংখ্যায় মারা যাচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প