ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গাজার বাসিন্দারা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে: ব্লিঙ্কেন

টানা পাঁচ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের
  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৪৪ সময়
গাজার বাসিন্দারা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে: ব্লিঙ্কেন ছবি : সংগৃহীত
টানা পাঁচ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। গাজায় ২০ লাখ অধিবাসীর সবাই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মঙ্গলবার (১৯ মার্চ) ফিলিপাইনে রাষ্ট্রীয় সফরকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

গাজা পরিস্থিতি নিয়ে বিবিসির এক প্রশ্নের জাবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ প্রথম পুরো জনগোষ্ঠী এভাবে শ্রেণিবদ্ধ হয়েছে। এছাড়াও ব্লিঙ্কেন ইসরাইলকে গাজায় খাদ্য সহায়তা দেয়ার আহ্বান জানান।

ব্লিঙ্কেন আরও বলেন, জাতিসংঘের মতে, গাজার ১০০ শতাংশ অধিবাসীর মানবিক সহায়তা প্রয়োজন। সুদানের সঙ্গে তুলনা করে দেখলে সেখানে জনসংখ্যার প্রায় ৮০ শতাংশের মানবিক সহায়তার প্রয়োজন। আফগানিস্তানে প্রায় ৭০ শতাংশ। এ থেকেই বোঝা যায় গাজায় ত্রাণ সরবরাহের অগ্রাধিকার দেয়া কতটা জরুরি।

তিনি আবারও হামাসকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানান। তবে, তিনি এ-ও বলেন, যাদের মানবিক সহায়তা জরুরি, তাদের অগ্রাধিকার দেয়া ইসরাইলের দায়িত্ব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প