ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং পদত্যাগ করেছেন। এরই মধ্যে পদত্যাগপত্র গ্রহণ করেছে তার দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি। স্থানীয়
  • আপলোড সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৯ সময়
দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ছবি : সংগৃহীত
ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং পদত্যাগ করেছেন। এরই মধ্যে পদত্যাগপত্র গ্রহণ করেছে তার দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি। স্থানীয় সময় বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে এক বছরের বেশি কিছু সময়ের মাথায় পদত্যাগ করলেন তিনি। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৈঠকের পর সরকার এক বিবৃতিতে বলেছে, তিনি দলীয় নিয়ম ভঙ্গ করেছেন এবং দলের সুনামকে নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

বিবিসি বলছে, ভো ভ্যান থুং তার নিজ প্রদেশে দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার কারণে পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। তার পদত্যাগের জন্য জাতীয় পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। আর এ জন্য জাতীয় পরিষদ বৃহস্পতিবারই বৈঠকে বসছে।

প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগে পুলিশ মধ্য ভিয়েতনামের কোয়াং এনগাই প্রদেশের একজন সাবেক নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতারের কথা ঘোষণা করে। ভো ভ্যান থুং সেখানে দলীয় প্রধান থাকাকালীন ওই নেতা সেখানে দায়িত্বপালন করেছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ