ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সাইমন হ্যারিস

আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ‘ফাইন গেইল’ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাইমন হ্যারিস (৩৭)। প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৪, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৪, সকাল ৯:২৭ সময়
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সাইমন হ্যারিস ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ‘ফাইন গেইল’ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাইমন হ্যারিস (৩৭)। প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল পার্টির প্রধান হিসেবে গত বুধবার (২০ মার্চ) পদত্যাগের ঘোষণার পর সাইমনই ওই পদের একমাত্র দাবিদার। তিনি দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। খবর বিবিসি।

রোববার (২৪ মার্চ) ফাইন গেইল পার্টির প্রধান নিযুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাইমন হ্যারিস বলেন, এটি ছিল আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়।

আগামী ৯ এপ্রিল আইরিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। ক্ষমতাসীন ফাইন গেইলের নেতৃত্বাধীন জোটের সমর্থনে তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

বুধবার রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। একই সঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানো ঘোষণা দেন।

সাংবাদিকদের ভারাদকার বলেন, ‘আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।

‘ব্যক্তিগত ও রাজনৈতিক’ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারাদকার বলেন, আয়ারল্যান্ডের নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে আর ‘সেরা উপযুক্ত ব্যক্তি’ হিসেবে মনে করেন না তিনি।

২০১৭ সালে ৩৮ বছর বয়সের আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফাইন গেইল নেতা লিও ভারাদকার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?