ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

নিজেদের দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে সরকার : রিজভী

অবৈধ সরকার আমাদের স্বাধীনতাকে দুর্বল করেছে, নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৪, দুপুর ২:২ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৪, দুপুর ২:২ সময়
নিজেদের দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে সরকার : রিজভী ছবি : সংগৃহীত
অবৈধ সরকার আমাদের স্বাধীনতাকে দুর্বল করেছে, নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৫ মার্চ) সকালে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লড়াই সংগ্রাম করে সরকারের পতন ঘটানো ছাড়া মানুষের মুক্তির উপায় নেই। আমরা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করি। কিন্তু যখন দেখি একটি দেশ, দেশের জনগণ নয়, বাংলাদেশ নয় একটি অবৈধ দখলদার সরকারকে প্রকাশ্যে সমর্থন করে তাহলে কি করে সেই দেশের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বন্ধুত্ব বজায় রাখতে পারে? কারণ তারা তো এদেশের জনগণকে এই দেশের মানুষকে কোনো মূল্যই দেয় না।

রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বললে অনেকের গা জ্বালা পোড়া করে। কারণ শেখ হাসিনা জানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের কি হবে। এই কারণেই নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে হলেও তিনি ক্ষমতায় টিকে থাকতে চান।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি যে ডামি নির্বাচন হয়ে গেলো পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা অস্ট্রেলিয়া তারা বলেছে আমরা কোন দলের পক্ষে নয় আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আমরা সুষ্ঠ নির্বাচনের পক্ষে এইটাই তো বড় কথা। কিন্তু পার্শ্ববর্তী দেশ সেটি বলে না তারা বলে আমরা এই সরকারের পক্ষে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ