ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দিয়েছে ডা. সংযুক্তার বিরুদ্ধে

সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়ায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৩, দুপুর ৪:৫ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৩, দুপুর ৪:৫ সময়
৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দিয়েছে ডা. সংযুক্তার বিরুদ্ধে ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়ায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে মামলাটি করেন সেন্ট্রাল হাসপাতালের এমডি ডা. মতিউর রহমান। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা হয়েছে। তিনি জানান, সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি বাবদ আইন অনুযায়ী সর্বোচ্চ কোর্ট ফি জমা দিয়েছি। এখন বিবাদী সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করা হবে। বিষয়টি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম। এর আগে গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্তা সাহা। আঁখি তার রোগী নয় এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনও সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এই ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ণ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা