ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ইউরোপ ‘প্রাক-যুদ্ধ যুগে’ প্রবেশ করেছে: পোলিশ প্রধানমন্ত্রী

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইউরোপ ‘প্রাক-যুদ্ধ যুগে’ প্রবেশ করেছে। রাশিয়ার কাছে ইউক্রেন হারলে ইউরোপের কোনো
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৪, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৪, সকাল ৯:৩৩ সময়
ইউরোপ ‘প্রাক-যুদ্ধ যুগে’ প্রবেশ করেছে: পোলিশ প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইউরোপ ‘প্রাক-যুদ্ধ যুগে’ প্রবেশ করেছে। রাশিয়ার কাছে ইউক্রেন হারলে ইউরোপের কোনো দেশই নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ার করে তিনি বলেছেন, এ যুদ্ধে লড়ার জন্য ইউরোপ প্রস্তুত নয়।

দুই বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আর এ যুদ্ধে প্রথম থেকেই কিয়েভকে অন্ধের মতো সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। সম্প্রতি দেশটিতে পশ্চিমারা সামরিক সহায়তা কমিয়ে দেয়ার পুরো ফায়দাই লুটছে রুশ বাহিনী। ইউক্রেনে হামলা জোরদার করেছে তারা। একদিকে সামরিক সহায়তার অভাব অন্যদিকে হামলা, যুদ্ধের ময়দানে অনেকটাই কোনঠাসা জেলেনস্কি বাহিনী।

এবার ইউক্রেন নিয়ে নয়, পুরো ইউরোপকে নিয়ে সতর্ক বার্তা দিলেন ইউক্রেনের পাশের দেশ পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইউরোপের দড়জায় কড়া নাড়ছে যুদ্ধ। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে হেরে গেলে ইউরোপের কোনো দেশই নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এছাড়া এ যুদ্ধে লড়ার জন্য ইউরোপ প্রস্তুত নয় বলেও জানান ডোনাল্ড টাস্ক।

এদিকে, রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই ইউক্রেনকে পুতিন প্রশাসন দায়ী করছে বলে দাবি তার। আর এ ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনে হামলা বাড়াতে পারে বলেও শঙ্কা।

চলতি মাসের শুরুর দিকেও যুদ্ধ নিয়ে ইউরোপের নেতাদের সতর্ক করেছিলেন তিনি। এছাড়া আগামী দুই বছর ইউক্রেনে কী হয়, তার ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও জানান। এমনকী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে সংকটময় সময় পার করছে বলে মত পোল্যান্ডের প্রধানমন্ত্রীর।
 
সূত্র: বিবিসি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ