ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

জনগণ মানুষ পোড়ানোর অপরাজনীতিদের সুযোগ দেবে না: তথ্যমন্ত্রী

জনগণ বিএনপিকে আর মানুষ পোড়ানোর অপরাজনীতির সুযোগ দেবে না। 'দেশের জনগণ বিএনপি ও মির্জা ফখরুল সাহেবদের মানুষ পোড়ানোর
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৩, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৩, সকাল ৯:২৩ সময়
জনগণ মানুষ পোড়ানোর অপরাজনীতিদের সুযোগ দেবে না: তথ্যমন্ত্রী সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জনগণ বিএনপিকে আর মানুষ পোড়ানোর অপরাজনীতির সুযোগ দেবে না। 'দেশের জনগণ বিএনপি ও মির্জা ফখরুল সাহেবদের মানুষ পোড়ানোর অপরাজনীতি করার সুযোগ আর দেবে না। গাড়ি, দোকানপাট পুড়িয়ে জনগণের সম্পদ নষ্ট করাও আর সম্ভবপর হবে না। তাই বিএনপিকে বলবো, নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।' তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন।

মন্ত্রী আজ  সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া  ও বোয়ালখালীর (আংশিক) উপজেলা স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। 
'বিএনপি যতই সময় দেবে না বলে, ততই জনগণ আমাদের সময় বাড়িয়ে দেয়' উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, 'এখন প্রতিদিন টেলিভিশনের পর্দায় এবং পত্রিকার পাতায় দেখতে পাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা সরকারকে আর একদিনও সময় দেবে না। এভাবে সময় না দেওয়ার মধ্যে আল্লাহর রহমতে সাড়ে ১৪ বছর আমরা ক্ষমতায় আছি।' 
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, 'আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, জনগণ কাদের সাথে আছে তা পরখ করে দেখুন। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও এ দেশের মানুষ আবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব দেবে।' 
তথ্যমন্ত্রী  বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের বাজেট ছিলো ৬১ হাজার কোটি টাকা। এবার আমাদের বাজেট হলো ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৫ কোটি টাকা। বাজেটের আকার তাদের চেয়ে সাড়ে ১১ গুণ বড়। 
গ্রামে এখন শহরের সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গ্রাম হবে শহর’ ছিলো গত নির্বাচনে আমাদের স্লোগান। সমগ্র বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে। দেশ এখন বদলে গেছে, বাংলাদেশের প্রতিটি গ্রাম বদলে গেছে। আজকের বাংলাদেশের চিত্রের সাথে ১৫ বছর আগের চিত্রের মধ্যে পার্থক্য রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী