ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

এতটা আশা করি নাই, যতটা ইতিবাচক রিভিউ পাচ্ছি দর্শকের থেকে: অপু বিশ্বাস

এবার ঈদুল আজহায় অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’- সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এই সিনেমা প্রযোজনা
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৩, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৩, দুপুর ৩:১০ সময়
এতটা আশা করি নাই, যতটা ইতিবাচক রিভিউ পাচ্ছি দর্শকের থেকে: অপু বিশ্বাস লাল শাড়ি সিনেমায় চিত্রনায়িকা অপু বিশ্বাস

এবার ঈদুল আজহায় অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’- সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এই সিনেমা প্রযোজনা করেন তিনি। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বেড়েছে। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। গত শুক্রবার (৭ জুলাই) থেকে ১৩টি হলে চলেছে ‘লাল শাড়ি’।

তানভীর আহমেদ সিডনীর কাহিনী ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। ‘লাল শাড়ি’- তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, লাল শাড়ি আমাদের দেশের তাঁতী জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরে সমাদৃত ছিল। 

আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়।

এদিকে শুক্রবার সহকর্মী ও সাংবাদিকদের সঙ্গে ‘লাল শাড়ি’- ছবিটি দেখেছেন অপু বিশ্বাস। সে সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ছবিটি থেকে কেমন সাড়া মিলছে?

অপু বিশ্বাস বলেন, এবার ঈদে ভালো ভালো ছবি মুক্তি পেয়েছে। তারমধ্যে ‘লাল শাড়ি’ থেকে অনেক ইতিবাচক রিভিউ পাচ্ছি। অনেকে প্রশংসা করছেন এমন একটি গল্প নিয়ে সিনেমা বানানোর জন্য। এটা আমার জন্য সত্যিই বড় বিষয়। দর্শক তো বটেই, আমার সহকর্মীরাও ছবিটি দেখে সবাই তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। এটা আসলে আমার সামনে কাজ করার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক