ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

গাজায় ইসরায়েলি বর্বর হামলা, নিহত আরও ৭৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:১৩ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:১৩ সময়
গাজায় ইসরায়েলি বর্বর হামলা, নিহত আরও ৭৯ ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ হাজার হাজার ২৫০ জন।

এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৭৯ ফিলিস্তিনি নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন বলে বুধবার ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে চালানো বর্বর এই আগ্রাসনে অন্তত ৩৪ হাজার ২৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এসব বিপুল সংখ্যক ফিলিস্তিনির বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ৭৭ হাজার ২২৯ জন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ