ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

সকালেই কালো মেঘে নেমেছে বৃষ্টি

তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টিতে ভিজলো ঢাকাবাসী। টানা গরমে নগরবাসীর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল সকালের বৃষ্টিতে তা
  • আপলোড সময় : ১১ মে ২০২৪, সকাল ৮:৩৭ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৪, সকাল ৮:৩৭ সময়
সকালেই কালো মেঘে নেমেছে বৃষ্টি ছবি: সংগৃহীত
তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টিতে ভিজলো ঢাকাবাসী। টানা গরমে নগরবাসীর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল সকালের বৃষ্টিতে তা কমে গেছে অনেকটাই। শনিবার ১১ মে সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী।

এদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল গুমোট। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। সকাল ছয়টার পরপরই শুরু হয় বৃষ্টি। পাশাপাশি বাতাস ও বজ্রপাত। ছুটির দিন হওয়া সত্ত্বেও সকালের এই বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়তে হয়েছে নগরবাসীকে। তারপরও গরমে সিদ্ধ নগরবাসীর জীবনে এই বৃষ্টি এনে দিয়েছে কিছুটা স্বস্তি।

এদিকে, শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এসময়ের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী