ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নামাযের ওয়াজিবসমূহ

নামাজে ভুলবশত কোন ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষে সেজদায়ে সাহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইচ্ছাকৃত ওয়াজিব
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ১০:৫৫ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ১০:৫৫ সময়
নামাযের ওয়াজিবসমূহ সেজদায় থাকা একটি চিত্র

নামাজে ভুলবশত কোন ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষে সেজদায়ে সাহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামায পুনরায় পড়তে হবে।

নামাযের মধ্যে রয়েছে ফরজ, ওয়াজিব এবং সুন্নতসমূহ ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত হোক ফরজ ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। নতুন করে নামাজ আদায় করতে হবে। আর ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিলে নামাজ আদায় হয়ে যায়। আর সুন্নাত ছুটে গেলে প্রয়োজন নেই। নামাজ আদায় হয়ে যাবে।

১. সুরা ফাতিহা পুরা পড়া। (বুখারি, হাদিস নং-৭৫৬)

২. সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা মিলানো । (বুখারি, হাদিস নং-৭৭৬, মুসলিম, হাদিস নং-৪৫১)

৩. রুকু-সিজদায় দেরি করা ।— (আবু দাউদ, হাদিস নং-৮৫৬)

৪. রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। (আবু দাউদ, হাদিস নং-৮৫৮)

৫. দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।— (প্রাগুক্ত)

৬. দরমিয়ানি বৈঠক। অর্থাৎ তিন অথবা চার রাকাত নামাযের প্রথম বৈধক করা।—(বুখারি, হাদিস নং-৮২৮)

৭. উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।(বুখারি, হাদিস নং-৮৩০, মুসলিম হাদিস নং-৪০২)

৮. ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। অর্থাৎ জোহর, আসর এবং দিনের বেলায় সুন্নাত ও নফল নামাযে কিরাত আস্তে পড়া এবং ফজর, মাগরিব, ইশা, জুমা, দুই ইদ, তারাবিহ, রমযান মাসের বিতর নামাযে কিরাত জোরে পাড়।(আবু দাউদ, হাদিস নং-৪১, মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস নং-৪৭০০)

৯. বিতরের নামাযে দোয়ায়ে কুনুত পড়া। (নাসায়ি শরিফ, হাদিস নং-১৬৯৯, ইবনে মাজাহ, হাদিস নং-১১৮২)

১০. দুই ইদের নামাযে অতিরিক্ত ছয় ছয় তাকবির বলা। (আবু দাউদ, হাদিস নং-১১৫৩)

১১. ফরজ নামাযের প্রথম দুই রাকাতে কিরাত পড়া। -(বুখারি, হাদিস নং-৭৭৬, মুসলিম, হাদিস নং-৪৫১)

১২. প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। ১৩. প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতির ঠিক রাখা। (তিরমিযি, হাদিস নং-৩০২)

১৪. ‘আসসালামু আলাইকুম' বলে নামায শেষ করা। – (আবু দাউদ, হাদিস নং-৯৯৬)

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক