ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ পাওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ পাওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সরকার। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই তথ্যের কোনো সত্যতা নেই।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কথিত ৬০ দিনের ছাড় বা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে জ্বালানি বিভাগ কোনো অনুমোদিত তথ্য, প্রস্তাব বা সিদ্ধান্ত দেয়নি। এমনকি এ বিষয়ে সরকারের কাছে কোনো দাফতরিক পরিকল্পনাও নেই। মন্ত্রণালয় জানায়, জ্বালানি বিভাগের কোনো কর্মকর্তা এ ধরনের বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য বা তথ্য প্রদান করেননি। তাই এসব সংবাদকে অননুমোদিত ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের সংবেদনশীল তথ্য প্রচার জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সরকারের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক-এর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে