ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে আবারও হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৭ সময়
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে আবারও হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে সংঘটিত এ ঘটনায় ১০ পুরুষ ও চার নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।


রোববার (৮ নভেম্বর) প্রকল্পের মালিক নাজিম উদ্দিন অভিযোগ করেন, হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও তাকে আসামি করে মামলা করা হয়েছে। তার দাবি, ঘটনার সময় পুলিশ কোনো আপত্তি জানায়নি। পরে তিনি নিজে মামলা করতে গেলে পুলিশ কয়েকজনের নাম বাদ দিতে বলে। এ কারণে শেষ পর্যন্ত তিনি আর মামলা করেননি। নাজিম উদ্দিন আরও জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


তবে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। নাজিম উদ্দিন থানায় পাল্টা মামলা করতে এসেছিলেন। কিন্তু হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, এমন একজনকে আসামি করতে চাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মতি দেননি। পরে তিনি মামলা না করেই চলে যান। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী নুর মোহাম্মদের সঙ্গে নাজিম উদ্দিনের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।


সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেলে একদল যুবক নিউগিনি আবাসন প্রকল্পের ভেতরের একটি ফটকে হামলা চালায়। পরে তারা প্রকল্পের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। নাজিম উদ্দিনের অভিযোগ, আগের হামলার ঘটনায় জামিনে মুক্ত হওয়া আসামিরা ভাড়াটে লোকজন দিয়ে তার প্রকল্পে আবারও হামলা করিয়েছেন।


এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও একই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই সময় সেখানে থাকা জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ২৬ সেপ্টেম্বরের হামলার অন্যতম সমন্বয়ক হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যুবরাজ মিরপুরের ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত।


সূত্রের তথ্য অনুযায়ী, ওই হামলার আগে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন পরিকল্পনা করেন। সে সময় মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ হামলা চালানোর জন্য ইব্রাহিমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন বলে অভিযোগ রয়েছে। পরে ইব্রাহিম লোকজন জড়ো করে যুবরাজকে হামলার দায়িত্ব দেন। ওই ঘটনার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের হামলায় জড়িত আরও নয়জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী