ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাজার মূলধন কমলো তিন হাজার কোটি টাকা আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কতার আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়ন-এর গাংনালিয়া বাজারে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়ন-এর গাংনালিয়া বাজারে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাজারের একটি সেলুনে জুয়েল নামের এক যুবক সিরিয়াল দিয়ে চুল কাটার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সোহাগ নামের আরেক যুবক সেখানে এসে জরুরি কাজের অজুহাতে আগে চুল কাটার দাবি জানান।


সেলুন কর্মী সিরিয়াল অনুযায়ী জুয়েলের পালা আগে বলে জানালেও সোহাগ তা মানতে অস্বীকৃতি জানান। এ নিয়ে প্রথমে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে বিষয়টি দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন লুৎফর শেখ, সোহাগ, উকিল মোল্লা, জুয়েল মোল্লা, কাদের মোল্লা ও আরাফাত।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনা তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন