ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

জাতিসংঘ আদালতের রায় প্রত্যাখ্যান ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফা শহরে ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) নির্দেশের কয়েকমিনিটের মধ্যেই
  • আপলোড সময় : ২৫ মে ২০২৪, সকাল ৮:৪৭ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৪, সকাল ৮:৪৭ সময়
জাতিসংঘ আদালতের রায় প্রত্যাখ্যান ইসরায়েলের ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফা শহরে ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) নির্দেশের কয়েকমিনিটের মধ্যেই তা অমান্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজাজুড়ে ইসরায়েলের ব্যপক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ নতুন করে আরো ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আইসিজে’র রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গিবিমান। খবর বিবিসির।

হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী জানান, তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছতে পারছে না।

দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার (২৪ মে) হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে।

কিন্তু ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, বরং আইসিজে’র রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল বলছে, তাদের জনগণকে সুরক্ষা দেয়ার অধিকার আছে তাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।

হামাসের বিরুদ্ধে লড়ে যাওয়া এবং জিম্মিদের মুক্ত করার অঙ্গীকার করেছে ইসরায়েল। আর রাফায় অভিযান সম্পর্কে ইসরায়েল বলছে, সেখানে অবস্থান করা ফিলিস্তিনি জনগণের ওপর কোনও বিরূপ প্রভাব পড়ে বা পরিস্থিতির আরও অবনতি হয়- এমনভাবে সেখানে অভিযান চালানো হবে না।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করার অঙ্গীকার নিয়ে ইসরায়েল তিনসপ্তাহ আগে রাফায় অভিযান শুরু করেছিল। ইসরায়েলি জিম্মিরাও রাফাতেই আছে বলে বিশ্বাস ইসরায়েলের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ