ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই সেলফি, ফেসবুকে ভাইরাল

রাজশাহীর পবা উপজেলায় ভোটগ্রহণ চলাকালে সিল মারা ব্যালট হাতে নিয়ে বুথের মধ্যেই সেলফি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম
  • আপলোড সময় : ২৯ মে ২০২৪, দুপুর ৪:১৫ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৪, দুপুর ৪:১৫ সময়
সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই সেলফি, ফেসবুকে ভাইরাল ছবি : সংগৃহীত
রাজশাহীর পবা উপজেলায় ভোটগ্রহণ চলাকালে সিল মারা ব্যালট হাতে নিয়ে বুথের মধ্যেই সেলফি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জেলার সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

ওমর ফারুক ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথের ভেতর প্রবেশ করেন।

আর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা না মেনেই নিয়েই বুথের ভেতর যান। এরপর আনারস মার্কায় ভোট দেওয়ার পর বুথের মধ্যেই সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফি তোলেন।

এর কিছুক্ষণ পর ফারুক ফারদিন তার ফেসবুক প্রোফাইলে ঐ ছবি পোস্ট করেন।

পোস্টে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে আনারস মার্কায় সিল মারা ব্যালট। আনারস মার্কায় সিল দেওয়া ব্যালট ফারদিন দেখাচ্ছেন।

আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। ছাত্রলীগ নেতার এই পোস্ট ভাইরাল হওয়ার পর রাজশাহী জুড়ে চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়েছে।

জানতে চাইলে রাজশাহীতে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, ‘এই বিষয়টি কিছুক্ষণ আগেই তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। ফারদিনের খোঁজ করা হচ্ছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প