ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

দেশে এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমি যে কথাটি বলেছি অর্থনীতি চাপের মধ্যে আছে। তার মানে চাপ আর
  • আপলোড সময় : ২ জুন ২০২৪, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৪, দুপুর ১০:২ সময়
দেশে এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে: বাণিজ্য প্রতিমন্ত্রী ছবি : সংগৃহীত
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমি যে কথাটি বলেছি অর্থনীতি চাপের মধ্যে আছে। তার মানে চাপ আর সংকট এক কথা না। চাপে আছে মানে, আমাদের যে আমদানি রপ্তাানি বাণিজ্য যেটা এক সময় রিজার্ভ ৪৮ বিলিয়নে গিয়েছিলো, সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। সেখানে আমাদের চাপে থাকা মানে হল আমাদের রিজার্ভ যখন কমে আসে তখন আমরা একটু চাপে থাকবো।
শনিবার (১ জুন) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতিপৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ে উদ্যাগে দশ দিনব্যাপী ‌'বিসিক উদ্যোক্তা মেলার' উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক পশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনার অনেক ব্যাংক ব্যালেন্স ছিলো সেটা হটাৎ করে কমে গেল, কিন্তু এমন কোনো সংকট আমাদের নাই যেটা আগামী তিন মাস বা পাঁচ মাসে আমাদের কোনো সমস্যা হবে।  আইএমএফ অনুযায়ী তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে। 

চাপে আছে মানে আমরা বলতে চেষ্টা করছি, আমাদের আরো বেশি করে যে সকল প্রবাসী ভাইরা রয়েছে তারা যদি বেশি করে রেমিটেন্স পাঠায়, আমাদের রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে তাহলে আমরা আস্তে আস্তে চাপ কমাতে পারবো। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ। আমাদের আমদানি রপ্তানির যে গ্যাপ, এই গ্যাপটি পরিপূর্ণ করার জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশের কাছ থেকে প্রতিশ্রুতি পাচ্ছি। এই বিনিয়োগগুলো যখন চলে আসবে তখন আমরা আগের মত করে চাপ মুক্তভাবে আগের মত আমদানি রপ্তানি বাাণজ্য পরিচালনা করতে পারবো।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাজার আমাদের নিয়ন্ত্রণে নেই এটা সঠিক নয়। আমরা গত ঈদ থেকে এ পর্যন্ত ভোজ্য তেলের যে মূল্য নির্ধারণ করে দিয়েছিলাম তা কিন্তু স্থীতিশীল রয়েছে। আমি আজ আমার এলাকার বেশ কিছু বাজারে গিয়ে পরিদর্শন করেছি। যেখানে কিন্তু প্রত্যেকটি সবজির দাম ২০ থেকে ৩০ টাকার নিচে ছিলো না। এখানে পেঁয়াজের দামটা একটু বেড়েছে। হোলসেল এ ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে যাচ্ছে। তো ওইটা আমরা চেষ্টা করছি ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করে এটার বাজারটা স্থীতিশীল রাখতে পারি।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন- টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক টাঙ্গাইলের সহকারি মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। মেলায় জিআই স্বীকৃত পণ্য টাঙ্গাইলের শাড়িসহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। এতে মোট ৫০টি স্টল রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প