ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বিজেপিকে টপকে পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এতে বেশিরভাগ আসনে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের
  • আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১২:৬ সময়
বিজেপিকে টপকে পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল ছবি : সংগৃহীত
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এতে বেশিরভাগ আসনে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যানুসারে, পশ্চিমবঙ্গের ৪২ আসনের ২৬টি আসনে এগিয়ে আছে তৃণমূল। আর ১১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস দুটি আসনে এগিয়ে থাকলেও এখনও কোনো আসনে আশা দেখছে না সিপিএম।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় ভারতের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
 
এদিকে, কেরালার ওয়েনাড় এবং উত্তর প্রদেশের রায়বরেলি- দুটি আসনেই এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, বারানসীতে এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৯ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২১৩ আসনে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প