ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

তৃপ্তিকে পর্দার মা হিসেবে বেছে নিলেন সৌরভকন্যা

সৌরভের গাঙ্গুলির বায়োপিক আসছে, এ খবর বহু পুরানো। তবে কবে আসছে, কে সেই সিনেমা বানাবেন তা নিয়ে নানান
  • আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ৩:৩২ সময়
তৃপ্তিকে পর্দার মা হিসেবে বেছে নিলেন সৌরভকন্যা ছবি : সংগৃহীত
সৌরভের গাঙ্গুলির বায়োপিক আসছে, এ খবর বহু পুরানো। তবে কবে আসছে, কে সেই সিনেমা বানাবেন তা নিয়ে নানান জল্পনা ছিল। অবশেষে বায়োপিকে সৌরভ গাঙ্গুলি হয়ে ধরা দিতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা! আর স্ত্রীরূপে শোনা যাচ্ছে সাহসী অভিনেত্রী তৃপ্তি দিমরির নাম।

সৌরভ গাঙ্গুলির জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। গতবছর ‘জুবিলি’ ওয়েব সিরিজের সুবাদেও শোরগোল ফেলে দিয়েছিলেন।

এবার সৌরভের বায়োপিকে সৌরভকন্যা সানা গাঙ্গুলি নিজেই বেছে নিলেন পর্দার মাকে। ভারতীয় গণমাধ্যমে মেয়ের ইচ্ছের কথা ফাঁস করলেন সৌরভ নিজেই। সানা নাকি আয়ুষ্মান খুরানার বিপরীতে ডোনার চরিত্রে তৃপ্তি দিমরিকে চাইছেন।

রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তোলার পর আচমকাই নায়িকা রাশমিকা মান্দানাকে বাইপাস করে ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছিলেন তৃপ্তি। তার ঝুলিতেও বর্তমানে একাধিক বড় কাজের সংখ্যা। করণ জোহরের ধড়ক ২, কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়ার সিক্যুয়েলের মতো সিনেমা রয়েছে অভিনেত্রীর হাতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প